
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথকভাবে জেল হত্যা দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টারের সভাপতিত্বে বাসাইল বাসস্ট্যান্ড চত্ত্বরে ও হাজী মতিয়ার রহমান গাউসের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচনা সভা ছাড়াও দুইটি গ্রুপের পৃথকভাবে শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শামছুল আলম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর প্রমুখ।
এদিকে হাজী মতিয়ার রহমান গাউসের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি রতন মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাহিদুর রহমান রুনু, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত, পৌর আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৩ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




