
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইল পৌরসভাসহ ৬টি কেন্দ্রে ১৮টি বুথে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
উপজেলার ৬টি কেন্দ্রে ১৮ টি বুথে ৩ হাজার ৬০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানান বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৭ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




