
নিজস্ব প্রতিবেদক : দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া রশীদ শাফি’র মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত জাকিয়া রশীদ টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমানের স্ত্রী। এঘটনায় নিহতের পরিবারসহ টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ডা. শফিকুল ইসলাম সজিব জানান, প্রায় এক সপ্তাহ আগে জাকিয়া রশীদ (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত রবিবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান। জাকিয়া রশীদ করোনাভাইরাসের দুইটি ভ্যাকসিন নিয়েছিলেন।’
প্রসঙ্গত, এরআগে গত ৯ জুলাই জেলার মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার (এমসিএইচ) মাজেদ আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এনিয়ে জেলায় দুই চিকিৎসকের মৃত্যু হলো।
বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




