
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে ফাতেমা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের তুলাতলা এলাকায় বর্ষার নতুন পানিতে ডুবে মৃত্যু হয়।

নিহত ফাতেমা উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল পশ্চিমপাড়া এলাকার কাইয়ুম জমাদার ওরফে আলকুতের মেয়ে।
স্থানীয়রা জানান, ২৭ জুন সকালে বাড়ি থেকে ফাতেমা মায়ের সাথে একই ইউনিয়ের বাথুলীসাদী গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ওই গ্রামের ফাতেমার মায়ের নানির বাড়িতে যায়। এরপর দুপুর থেকে শিশু ফাতেমাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশে বর্ষার নতুন পানিতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবার তার লাশ বাড়িতে নিয়ে গেছে।’
বাসাইলসংবাদ/ ২৮ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




