
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে এজাহার ভূক্ত আসমাী ও চুরির মালামালসহ তারিকুল ইসলাম ( ১৮) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।

বুধবার (২৩ জুন) সকালে র্যাব-১২, সিপসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত তারিকুল উপজেলার কাইতকাই এলাকার আবুল হোসেনের ছেলে।
র্যাব কমান্ডার জানান, বুধবার ভোরে র্যাবের গোয়েন্দা তৎপরতায় ও প্রযুক্তির মাধ্যমে উপজেলার কাইতকাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় চুরিকৃত তার কাছ থেকে নগদ ৮৯,৭০০ টাকা, ভারতীয় রুপী- ৩৩,৮২০, শ্রীলঙ্কা রুপী ১৮০, আমেরিকান ডলার- ১০০, স্বর্ণের কানের দোল ১জোড়া, স্বর্ণের হার ১টি, সিটি গোল্ড বলচেইন প্লাস্টিকের ১টি লকেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে উদ্ধারকৃত মালামালসহ তাকে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




