
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালু মিয়া (৩২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১জুন) সকালে উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া পূর্বপাড়া এলাকায় ব্যাটারির সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত লালু মিয়া ওই গ্রামের সোহরাব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালু মিয়া প্রতিদিনের ন্যায় তার নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যায়। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ষেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমীন বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ১১ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




