
নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিকহারে বৃদ্ধি এবং পবিত্র রোজার কারণে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের “জামাইমেলা” হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী বৈশাখীমেলা এবছরও হচ্ছে না। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলুল হক ও সদস্য সচিব আবুল হাশেম এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রসুলপুরে যুগযুগ ধরে প্রতি বছর ১১ থেকে ১৩ বৈশাখ এই মেলা অনুষ্ঠিত হয়। সারাদেশের বিপুল সংখ্যক ব্যবসায়ী এ মেলায় অংশ নেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরও এ মেলা অনুষ্ঠিত হয়নি।
জামাইদের সরব উপস্থিতিতে মুখর হয়ে উঠবে না মেলা এলাকা। এজন্য মেলা পরিচালনা কমিটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বাসাইলসংবাদ/ ০৯ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




