
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) উপজেলার কাকরাইদ এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত সৌকত আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০) এবং মধুপুরের কাকরাইদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (২২)।
মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ এলাকায় অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করা হয়েছে। এ মামলায় আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৭ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




