
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : হটাৎ হিমেল হাওয়ায় শীতে কাতর হয়ে পড়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার জনপদ। শীতার্ত ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার মানবাধিকারকর্মীরা। গত শুক্রবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় শীতে অসহায় হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীত নিবারনের জন্য বিতরণ করেন এবং গাঁয়ে জড়িয়ে দেন কম্বল।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সভাপতি শামছুল হুদা চৌধুরী, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম-সম্পাদক এসএম সাহেদ আহম্মেদ, যুগ্ম-সম্পাদক আনোয়র হোসেন, সুমন আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস রওশন আরা রুবী, অর্থ সম্পাদক মিন্টু মিঞা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরণসহ পৌর শাখার সদস্যরা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, ‘করোনাকালীন সময়ের শুরু থেকে মানবাধিকার কমিশন পৌর শাখা উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা ধরণের কর্মসূচি করে যাচ্ছি। আর এই শীতে অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও ভূমিহীন মানুষদের মাঝে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে বিতরণ করা হবে। ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে।
বাসাইলসংবাদ/ ১৯ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




