
নিজস্ব প্রতিবেদক : বিনা খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারণা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে টাঙ্গাইলের বাসাইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাষ্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটি ও প্রমোটিং পিস এন্ড জাষ্টিস -টাঙ্গাইল-এর লাইট হাউসের আয়োজনে ‘সরকারি আইনগত সহায়তা গ্রহণে সচেতনতাই একমাত্র উপায়’ এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিপক্ষ দল তাদের যুক্তিতর্কের মাধ্যমে বিজয়ী হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারি শিক্ষক আফরোজা আক্তার, আরিফা আক্তার, আব্দুল কাদের মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে প্রকল্প)-এর প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন ও বাসাইল-সখীপুরের ইউসি ফেরদৌস আলম।
বাসাইলসংবাদ/ ০৭ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




