
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ট্রাক চালক রাজশাহীর গোদাগাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে বুলবুল মিয়া, শ্রমিক বাবুল মিয়া (৩২), সোবহান (৩৪), নজরুল ইসলাম (৩৫), রিয়াদ মিয়া (৩০)।
এলেঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল বলেন, ‘ঢাকাগামী সবজিভর্তি ট্রাক ও উত্তরবঙ্গমুখী প্রেসের মেশিন বহনকারী পিকআপ ঘারিন্দা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারনে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘনটাস্থলেই চার জন নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না হতাহতরা কে কোন গাড়িতে ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৮ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




