
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় আব্দুল বাছেদ (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টােবর) সকাল ১০ টার দিকে টাঙ্গাইল-মধুপুর সড়কের উপজেলার গাঙ্গাইল গুমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
ওসি তারিক কামাল বলেন, ‘মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস গাঙ্গাইল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। এ সময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৮ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




