
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলার ময়থা গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক (৪৫) ও বাসাইল দক্ষিণপাড়া এলাকার এক নারী (২৬)। আক্রান্ত ওই সিএনজি চালক কাশিল বটতলা-ফুলকী সড়কে গাড়ি চালায় বলে জানা গেছে। এখন সে বাড়িতে রয়েছে।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘নতুন দুইজন নিয়ে এ পর্যন্ত মোট ৫৮জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১জনের মৃত্যু হয়েছে। আর ৪১জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ৫০৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ২৭ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




