
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের পেছনে অপর মাইক্রোবাসের ধাক্কায় একটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। অপরটি খাদে পড়ে ধুমচে মুচড়ে যায়। শনিবার (০১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মহাসড়কের ধরুন এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস থামিয়ে কয়েকজন লোক নেমে দাঁিড়য়েছিল। এসময় উত্তরবঙ্গ থেকে অপর একটি মাইক্রোবাস এসে গাড়িটির পেছনে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। আর দাঁড়ানো অবস্থায় থাকা মাইক্রোবাসটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মো. সফিকুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে মহাসড়কের ধরুন নামক এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রেখে কয়েকজন লোক নেমেছিল। এসময় একই দিক থেকে অপর একটি মাইক্রোবাস এসে ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এঘটনায় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে আগুন লাগে আর অপরটি খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, ‘আজ ঈদের দিন। ঈদের নামাজ আদায় করার জন্য বের হচ্ছিলাম। এমন সময় খবর আসে মাইক্রোবাসে আগুণ লেগেছে। পরে নামাজে না গিয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। মাইক্রোবাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০১ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




