
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে কাঞ্চনপুর কামারপাড়া হাট এলাকায় এ চাল বিতরণ করা হয়।

এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর-ই- লায়লা, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ খান, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ আতাউল গণি ওসমানী প্রমুখ উপস্থিত ছিলেন।
কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৫২০জন অসহায় পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ২৬ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




