
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের শাহজাহান মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী বেলেনা বেগম (৩০)। এছাড়াও একই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন এই দম্পতির ছেলে অনিক (১০)।
স্থানীয় বাসিন্দা আয়নাল হোসেন জানান, শাহজাহান মিয়া পেশায় একজন চায়ের দোকানদার। পাশাপাশি ব্যবসায়িকভাবে বাড়িতে কিছু মহিষও লালনপালন করেন। প্রতিদিনের ন্যায় সকাল বেলা মেষ চরাতে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছিল স্কুল পড়–য়া ছেলে অনিকও। কিন্তু মাঠের মধ্যে পড়ে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছেলে অনিক। ছেলে বাঁচাতে এগিয়ে যায় মা বেলেনা বেগম। ছেলে বিদ্যুৎস্পৃষ্টে আঘাত প্রাপ্ত হয়ে ছিটকে পড়ে। এরপর বাবা শাহজাহান মিয়া এগিয়ে গিয়ে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প¦ার্শবর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে বেলেনা বেগমকে মৃত ঘোষণা করেন ও শাহজাহান মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
…বাসাইলসংবাদ/ ২১ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




