
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গয়হাটা ইউনিয়নের কর্মহীন দুস্থ এ পযর্ন্ত ৭শত পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছে গয়হাটার কৃতি সন্তান মেহেদী হাসান রয়েল।

মঙ্গলবার সকালে উপজেলার গয়হাটার তার নিজ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েল।
তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি গত দুই বছর যাবৎ গয়হাটা ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকারের পাশাপাশি আমরা খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছি। আগামীতে আরও যারা কর্মহীন রয়েছেন তাদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করবো। আমি চাই গয়হাটা ইউনিয়নের কোন ওয়ার্ডের একজন মানুষও যেন খাদ্য কষ্টে না ভূগে। আমি পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবো।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




