
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘এসএসসি ২০১১ ব্যাচ’-এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকার দিনমজুর ও হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী হিসেবে ‘এসএসসি ২০১১ ব্যাচ’-এর শিক্ষার্থীরা দিনমজুর ও হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে ৪ কেজি করে চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা কেজি তেল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে যারা ২০১১ সালে এসএসসি পাশ করেছেন। তাদেরকে এই অসহায় মানুুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন ‘এসএসসি ২০১১ ব্যাচ’-এর শিক্ষার্থী।
…বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




