
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির চেতনা বৃত্তি ফোরামের ২০১৯ সালের উপ-বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ৪ মার্চ বিকেলে বাসাইল প্রেসক্লাব কনফারেন্স রুমে ফোরামের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে চেতনা বৃত্তি ফোরামের পরীক্ষা নিয়ন্ত্রক এম শহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা এডুকেশন সোসাইটির মহাসচিব ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক আল আমীন চৌধুরী, বাসাইল শাখা শহীদ ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ জাহাঙ্গীর বিন জাফর, হলিচাইল্ড কিন্ডারগার্টেনের পরিচালক হারুর অর রশিদ, স্বাধীন কিন্ডারগার্টেনের পরিচালক আরিফুর রহমান স্বাধীনসহ বিভিন্ন উপজেলা থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ।
শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত ও শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিযোগী মনোভাব প্রষ্ফুটিত করার লক্ষে বাসাইল উপজেলা কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের এ প্রতিযোগিতামূলক উপ-বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
২০১৯ সালে বিভিন্ন সরকারি, বেসরকারি ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২০জন ট্যালেন্টপুল, ৩১ জন এ-গ্রেড এবং ৫০জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান অফিস চলাকালীন ফলাফল সংগ্রহ করতে পারবেন।
…বাসাইলসংবাদ/ ০৬ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




