
নিজস্ব প্রতিবেদক : ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান’ এ স্লোগানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা।
…বাসাইলসংবাদ/ ০৬ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




