
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ॥ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউপাড়া ইউনিয়নের শিবেরপাড়া সরকারী খাস জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে। শিবেরপাড়া গ্রামের মৃত আন্তাজ সিকদারের ছেলে আবুল হাশেম গ্রামবাসীর পক্ষে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১০/১০/১৯ তারিখে উপজেলার দেওয়াপাড়া ইউনিয়নের শিবের পাড়া মৌজার ৭৫৩ নং দাগের ১০শতাংশ সরকারী খাস জমি দখল হওয়ার আবেদন করেন।
বিষয়টি ভূমি অফিসের একজন সরকারী সার্ভেয়ার সরেজমিনে পরিদর্শন করেন। বেদখলকৃত জমি থেকে তার স্থাপনা সড়িয়ে নিতে বলেন। তারপরও গত ৫ জানুয়ারী শিবেরপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে দানেছ আলী (৫০) ও মৃত কাজিম উদ্দিনের ছেলে আব্দুল গফুর (৫৫) ভূমিতে অবস্থিত আকাশ মনি, ইউক্যালিপটার ইত্যাদি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা। গ্রামবাসী এ এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
…বাসাইলসংবাদ/১৫ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




