
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে কুরণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটের ফলাফল ড্র হওয়ায় লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী নজরুল ইসলাম। বুধবার (১৫ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, রানা সিকদার ও হাজী নজরুল ইসলামের দুটি প্যানেল এ নির্বাচনে অংশ নেয়। যেখানে মোট ভোটারের সংখ্যা ছিলো ১০জন। কিন্তু ভোট শেষে দেখা যায় উভয় প্রার্থীই সমান সংখ্যক ৫ ভোট করে পেয়েছেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নির্বাচিত হন হাজী নজরুল ইসলাম।
…বাসাইলসংবাদ/১৬ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




