
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে একটি প্রতারকচক্র টাকা দাবি করার ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে ইউএনও’র সরকারি নম্বর (০১৭৬২৬৯১৬৩৪) ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপসহ বিভিন্ন উপকরণের জন্য টাকা চেয়ে ফোন করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকরা ইউএনও ঝোটন চন্দকে জানালে ফোন নম্বর ক্লোনের ঘটনাটি জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ফোন নম্বর ক্লোন করে বুধবার একটি চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ দেয়ার কথা বলে বিকাশে টাকা পাঠানোর জন্য ফোন করে। পরে বিষয়টি আমার নজরে আসে।’
তিনি আরও বলেন, ‘দুই বছর আগেও ভূঞাপুরে যোগদান করার পর ফোন নম্বর ক্লোন করা হয়। সেসময়ও বিভিন্নজনের কাছে টাকা দাবি করে একটি চক্র। ওই সময় ক্লোনের বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছিল। এঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়া ও কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান তিনি।
বাসাইলসংবাদ/একেবি




