
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গুডনেইবারস সখীপুর শাখার আয়োজনে উপজেলার প্রতিমা বংকী এলাকায় বর্ণাঢ্য র্যালী শেষে পাবলিক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন-এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার বক্তৃতা করেন।
এ সময় আশা স্কুলের প্রধান শিক্ষক জাকিয়া আক্তার, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, আকলিমা আক্তার, গুডনেইবারসএর শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ আলোচানায় অংশ নেয়।
স্কুলছাত্রীসহ ওই এলাকার প্রায় তিন শতাধিক কন্যা শিশু ও মায়েরা উপস্থিত ছিলেন। ……বাসাইলসংবাদ/একে




