
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সখীপুর উপজেলার বিভন্ন গ্রামের আদিবাসীদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সোমবার দুপুরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে তিন শতাধিক আদিবাসী নারী-পুরুষকে বস্ত্র দেওয়া হয়। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার,
প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি রবীন্দ্র কুমার বর্মন, সম্পাদক নির্মল চন্দ্র কোচ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমর চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি রবীন্দ্র কুমার বর্মন জানান, আদিবাসীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানে কেনা ট্রাফি ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিক্সার আয়কৃত অর্থ থেকে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বাসাইলসংবাদ/একে




