
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯:

মো. জোবায়ের হোসেন ॥ কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কে আর এস ইন্সটিটিউশনের (উচ্চ বিদ্যালয়) ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) দুপুরে সভাপতি পদে অন্য কোনও প্রার্থী না থাকায় মো. আজহারুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বপালন করা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ। তবে সে সময় নির্বাচনস্থলে উপস্থিত ছিলেন না প্রাক্তন সভাপতি সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন।
এর আগে গত ২৫ আগষ্ট ওই প্রতিষ্ঠানে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান আজাহারুল ইসলাম সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়। নির্বাচিতরা হলেন- ভজন মন্ডল, মন্তোষ শিকদার নিরঞ্জন, শাজাহান মিয়া, পারুল বেগম ও সোহেল রানা।
নব নির্বাচিত সভাপতি ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম সবার দোয়া ও সহযোগিতা নিয়ে স্কুলটির সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চান বলে জানান।
বাসাইলসংবাদ/একেবি




