
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : “এই হোক অঙ্গীকার, বাল্যবিবাহ নয় আর”- এই শ্লোগান নিয়ে শিশু বিবাহ ও শিশু অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর অধিকার নিশ্চিতকল্পে গুড নেইবারস বাংলাদেশ যে যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে গুড ডেডি ক্যাম্পেইন এর আয়োজন করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার।
বিশেষ অতিথি ছিলেন- দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, ইউপি সদস্য হাজী মোঃ চান মিয়া প্রমুখ।
এ সময় প্রজেক্ট ম্যানেজার তার শুভেচ্ছা বক্তব্যে গুড ডেডি ক্যাম্পেইন-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলামের অনুপ্রেরণামূলক বক্তব্যেও মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। অনুষ্ঠানের আদর্শ বাবা হিসেবে এক জন বাবাকে সম্মাননা প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




