
বাসাইলসংবাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯:

কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে কালিহাতী পৌরসভা। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফগার মেশিন দ্বারা এ কার্যক্রমের উদ্বোধন করেন কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর।
পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে বলে জানান মেয়র আলী আকবর। এসময় কালিহাতী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




