
বাসাইলসংবাদ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯:

নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার নলুয়ায় বাংলাদেশের অন্যতম ইকো পার্ক নির্মিত হচ্ছে। ৮জুলাই ২০১৯-এ উপসচিব এ এস এম ফেরদৌস’র স্বাক্ষরিত গেজেট এ বিষয়টি নিশ্চিত হয়েছে।
ঘোষণা পত্রে নলুয়া ইকোপার্ক নামে বন অধিদপ্তরের পত্র নং-২৫- তারিখ-০৫-০৩-২০১৯ খ্রি. পত্রে উপর্যুক্ত বিষয় ও সুত্রেরপ্রেক্ষিতে জানানো হয় “নলুয়া ইকোপার্ক” ঘোষনার জন্য প্রেরিত ২ মৌজার মধ্যে রতনপুর ও নলুয়া মৌজার১৬৬,২৪৫,৮০৫ নং দাগ সমূহ মৌজা ম্যাপে চিহ্নিত করে প্রস্তাব প্রেরণ করা হয়।
এবিষয়ে পদক্ষেপ নিতে বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়।
বাসাইলসংবাদ/একেবি





