
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা সোসাইটি অব সিঙ্গাপুর-এর উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা সোসাইটি অফ সিঙ্গাপুর-এর সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ (সাঈদ পান্না), সংগঠনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক রাজন তালুকদার প্রমুখ।
প্রসঙ্গত, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার নাগরিক সিঙ্গাপুরে অবস্থানরদের নিয়ে এক অরাজনৈতিক মানব সেবামূলক ‘টাঙ্গাইল জেলা সোসাইটি অফ সিঙ্গাপুর’ নামে সংগঠন গঠন করা হয়। টাঙ্গাইলের বাসিন্দা সিঙ্গাপুরে অবস্থানরতদের বিভিন্নভাবে সহযোগিতা ও টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার অসহায় ও হত-দরিদ্রদের বিভিন্নভাবে সহযোগিতা করাই হলো এই সংগঠনের মূল উদ্দেশ্য।
বাসাইলসংবাদ/একেবি





