
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ আগস্ট) রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আলম মিয়ার ছেলে ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (৪ আগস্ট) প্রচন্ড জ্বর অনুভব করলে আরিফকে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বলেন, গত ৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে বুধবার সন্ধ্যার পর থেকেই তার কাশের সাথে রক্ত ও বমি হতে থাকে। এমতাবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। তবে রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়। রাতেই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি ।
বাসাইলসংবাদ/একেবি




