
বাসাইলসংবাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০বছর উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে টাঙ্গাইলের বাসাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাত্তার জমাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদু্যুত, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




