
বাসাইলসংবাদ: বুধবার, ৮ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ১০ মে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা শুরু হবে। ১০মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কার্ড বিতরণ করা হবে।
ওইদিন বাসাইল পৌর এলাকার মাইজখারা, বাসাইল উত্তরপাড়া (১নং ওয়ার্ড অংশ), চকপাড়া উত্তর, চকপাড়া দক্ষিণ, বাসাইল উত্তরপাড়া (২নং ওয়ার্ড অংশ), চালাপাড়া ও সাহাপাড়ার এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্মার্ট কার্ড গ্রহণ করতে যা যা লাগবে।
# ভোটারকে নিজে উপস্থিত হয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
# স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য পূর্বের লেমোনেটেড জাতীয় পরিচয়পত্র বা ভোটার নিবন্ধন স্লিপ দাখিল করতে হবে।
# জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে জরুরি ফি ৩৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে।
# ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে উপজেলা নির্বাচন অফিস থেকে এনআইডি নম্বর ও জন্ম তারিখ সংগ্রহ করে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে। এসকল ক্ষেত্রে কোন জিডি কপির প্রয়োজন নেই।
#####
স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান জানতে আমাদের সাথেই থাকুন।
বাসাইলসংবাদ/একেবি




