
বাসাইলসংবাদ: মঙ্গলবার , ২৬ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান। কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোপিনাথ দত্ত। এসময় কলেজের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে শরীরচর্চা পদর্শনীতে ‘গ’ গ্রুপে কুমুদিনী সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করে।
বাসাইলসংবাদ/একেবি




