
বাসাইলসংবাদ: শুক্রবার , ২২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল গ্রীড উপকেন্দ্র হতে আগত টাঙ্গাইল-বাসাইল-সখীপুর ৩৩০০০ ভোল্ডের হাই ভোল্ডেজ লাইনটি জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল শনিবার (২৩ মার্চ) সমগ্র বাসাইল উপজেলা ও সখীপুর উপজেলার আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে জানানো হয়।
বাসাইল জোনাল অফিসের ডিজিএম শওকত আলম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, শরিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। বিষয়টি সকলকে অবহিত করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।
সম্মানিত গ্রাহকগণের বিদ্যুৎ সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
বাসাইলসংবাদ/একেবি




