
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ ) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ব্যবস্থাপক আব্দুল হামিদ খান, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহানিয়ার খান আলো, ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ, সখীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর সাধারণ সম্পাদক এমএ লতিফ, বাসাইল শাখার পরিচাল কামাল খান, তাপস লাল চৌধুরী , বাসাইল শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস।
এসময় অতিথিবৃন্দ শিক্ষক ও সমিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা আলোচনা করেন। পরে শ্রেষ্ঠ সমবায়ী ও উপস্থিত সমবায়ীদের র্যাফেল ড্র-এর মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাসাইলসংবাদ/একেবি




