
বাসাইলসংবাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাসাইল উপজেলার কলিয়া পূর্বপাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা এ আসনে মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডা. জাকিয়া ইসলাম জ্যোতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আরিফিন খানশুর সুজন, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গণি হাবিব, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আহমেদ, আওয়ামী লীগ নেতা রানা হামিদ লিটল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেন রনি, যুবলীগ নেতা ফারুক আহমেদ, আনিছুর রহমান, কাউলজানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানিয়াত হোসেন লতিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান।
বাসাইলসংবাদ/একে




