
বাসাইলসংবাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮:

সখীপুর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে নির্বাচনী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগ-এ সমাবেশের আয়োজন করে। স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক সজিব আহমেদের সভাপতিত্বে সমাবেশে টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ, ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, সাবেক ইউসিসিএ লিঃ চেয়ারম্যান সুলতান শরীফ পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




