
বাসাইলসংবাদ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (০৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন শোভাযাত্রা এবং জয়িতাদের সংবর্ধনার আয়োজন করে।
সফল জননী হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবিসহ পাঁচজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




