
বাসাইলসংবাদ: শনিবার, ১১ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ৪ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১০ মে) রাতে উপজেলার সিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শনিবার (১১ মে) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানান।
আটককৃতরা হলো- উপজেলার হামচালা গ্রামের সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার (২২), ও একই উপজেলার সিলিমপুর বড় মৌষা গ্রামের মোংলার ছেলে সোহেল মিয়া (১৯)।
শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামী সবুজ মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাসাইলসংবাদ/একেবি




