
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে চার একর জায়গার উপর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৪ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী রাইসমিল এলাকায় এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক সার্বিক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০৪ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




