
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে আড়াই বছরের এক শিশুকে ধ র্ষণের চেষ্টার অভিযোগে করা মামলায় ইমন মিয়া (২০) নামের এক তরুণকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে বিকালেই পুলিশ ওই তরুণকে গ্রেফতার করে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে।
সখীপুর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিশু ঘরে একাই খেলা করছিল। শিশুর মা রান্না ঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত ছিল। এ সুযোগে প্রতিবেশী বখাটে তরুণ ইমন ঘরে ঢুকে ওই শিশুকে ধ র্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে রান্না ঘর থেকে মা দৌড়ে এলে বখাটে ইমন পালিয়ে যায়।
মামলার এজাহারের বর্ণনায় শিশুর বাবা বলেন, বিষয়টি এলাকায় মীমাংশার চেষ্টা চলে বিধায় মামলা করতে চারদিন দেরি হয়েছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, এ মামলার একমাত্র আসামি ইমনকে মামলা হওয়ার পরপরই গ্রেফতার করা হয়েছে।....বাসাইলসংবাদ/একেবি




