
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুর পৌর সভার নাগরিকদের বিভিন্ন সেবা ও বাসা-বাড়ি থেকে ময়লা এবং মানববর্জ্য অপসারণের লক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পৌর সভার উদ্যোগে মানববর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সচেতনতামূলক শোভাযাত্রা করা হয়।

শনিবার দুপুরে শোভাযাত্রাটি পৌর কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাদ্যযন্ত্র বাজিয়ে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ সংক্রান্ত নানা স্লোগান সংবলিত ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক লোক শোভাযাত্রায় অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, পৌর সচিব কামরুল ইসলাম, ওয়াটারএইডের প্রজেক্ট অফিসার সুমন সাহা, বাসাওয়াশের প্রজেক্ট ম্যানেজার লাবণ্য বিশ্বাস ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌরসভার সেবা গ্রহীতাদের জন্য বিভিন্ন সেবামূল্য সংযোজিত ‘যেখানে সেখানে মলবর্জ্য ফেলা বন্ধ করুন, ভ্যাকুট্যাগ দিয়ে মলবর্জ্য অপসারণ করুন, বছরে দুইবার সেপটিক ট্যাংক বা পিট করুন পরিষ্কার করুন’ লেখা সংবলিত একটি হটলাইনের ফোন নম্বর দিয়ে লিফলেট বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/একে




