
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে গুড নেইবারস সখীপুর। দিনব্যাপি উপজেলার কালিয়ান পাড়া গুড নেইবারস-এর কার্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

এ সময় বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন শিশু কনসালটেন্ট ডা. আবুল ফারেজ, চর্ম রোগের কনসালটেন্ট ডা. মতিউল হোসেন, গুড নেইবারস-এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুজ্জামান খান, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
এতে গজারিয়া ইউনিয়নে পাঁচটি গ্রামের শিশুসহ প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসাপত্রসহ ঔষধ দেয়া হয়।
বাসাইলসংবাদ/একে




