
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, উপজেলা সিএনজি অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হান্নান, সাধারণ সম্পাদক বাবুল সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক, শহর ছাত্রলীগের সভাপতি তানভীর সেলিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাগর প্রমুখ।




