
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বাসচাপায় রাকিব(১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও একজন আহত হয়েছে। সোমবার(৭ নভেম্বর) সন্ধায় সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের তুলা মিয়ার ছেলে। সে বড়চওনা কুতুবপুর কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে রাকিব ও তার সহপাঠীকে নিয়ে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রাকিবের সহপাঠীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসাইলসংবাদ, ০৮ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




