
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সভাপতি এবং জোয়াহেরুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়। সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত
ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। এসময় কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী সংসদ নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সদস্য শাহজাহান খান, শিক্ষা মন্ত্রী দিপু মণি প্রমুখ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ অক্টোবর সম্মেলনে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সভাপতি ও জোয়াহেরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বাসাইলসংবাদ, ০৮ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




