
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে পথচারি ও দিনমজুরদের হাতে ইফতার সামগ্রী দিলেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাসেল আল-মামুন। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন বাজারে অবস্থান করা প্রায় একশ’ পথচারি ও দিনমজুরের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় ছাত্র লীগের নেতাকর্মীরা।

জানা যায়, সখীপুর বাজারে মুক্তিযোদ্ধা মার্কেটের নিচে পথচারি ও ধান কাটতে আসা বিভিন্ন দিনমজুর অবস্থান করতে ছিলো। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার নেতাকর্মীদের নিয়ে তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেয়। বাড়ি থেকে রান্না করা ইফতার সামগ্রী নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পাঁচদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে অবস্থান করা পথচারিদের মাঝে বিতরণ করছেন।
রাসেল আল-মামুন বলেন, ‘পথচারি দুস্থ শ্রমজীবী অসহায় মানুষদের ইফতার করাতে পেরে আমি খুবই আনন্দিত।’
…বাসাইলসংবাদ/ ০৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




