
নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলা কারাগার থেকে আরও ৪৯জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে তাদেরকে মুক্তি দেয়া হয়। টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আমাদের কাছে কারা অধিদপ্তর থেকে বেশ কিছু ক্যাটাগরিতে মুক্তি দেয়ার জন্য বন্দিদের তালিকা চেয়েছিলো। ইতিমধ্যেই আমরা বিভিন্ন ধাপে ৩০০ জনের মতো তালিকা পাঠিয়েছিলাম। মূলত ৪টি বিষয়কে লক্ষ রেখে বন্দিদের এই তালিকা দেয়া হয়েছে। বন্দিদের মধ্যে যাদের সাজা ৬ মাসের মতো অবশিষ্ট আছে, যারা মোট সাজার অর্ধেকের বেশি ভোগ করেছে, যাদের যাবজ্জীবন বা ৩০ বছরের সাজা রয়েছে আর তার মধ্যে ২০ বছরের বেশি সাজা খেটেছে আর যারা বয়সে বৃদ্ধ ও অসুস্থ এবং যাদের আচরণ সন্তোষজনক তাদেরকেই এই তালিকায় রাখা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে টাঙ্গাইল জেলা কারাগারের ৭৭জন বন্দিকে মুক্তির নির্দেশনা দেয়া হয়। এদের মধ্যে ৮জনের সাজার মেয়াদ শেষ হওয়ায় তারা আগেই মুক্তি পেয়েছেন। বাকি ৬৯ জনের মধ্যে ২০ জনের কারাদ-ের সাথে জরিমানা থাকায় সেই জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তারা মুক্তি পাবেন না। বাকি ৪৯জন মুক্তি পেয়ে বিকেলেই চলে গেছেন।
তিনি আরও জানান, গত ২মে থেকে নির্দিষ্ট বন্দিদের মুক্তি দেয়া শুরু করার পর তিন দফায় টাঙ্গাইলের ৮৭ জন বন্দি মুক্তির তালিকা দেয়া হয়। প্রথম দফায় মুক্তি পেয়েছিলো ৪জন, তাদের মধ্যে ১ জন জরিামানা পরিশোধ না করায় এখনও মুক্তি পাননি। দ্বিতীয় দফায় ৬জনকে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যেও ৫ জন মুক্তি পেলেও ১ জন জরিামানা পরিশোধ না করায় মুক্তি পাননি। ৪৭৬ জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগারে বন্দি রয়েছে ১০৬২ জন।
…বাসাইলসংবাদ/ ১০ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




