
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০২ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে শ্রী সাগর চন্দ্র কোচ (১৪) নামের এক আদিবাসী বখাটের বিরুদ্ধে ছয় বছর বয়সি শিশু চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে বৃহস্পতিবার (০২ মে) দুপুরে অভিযুক্ত ধর্ষক সাগরকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে ওই শিশুটিকে বাড়িতে রেখে বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। এরই ফাঁকে মোবাইলে গেমস খেলা শেখানোর কথা বলে চাচাতো ভাই সাগর চন্দ্র কোচ তাদের ঘরে ঢুকে। এসময় সাগর শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে সাগর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল চিকিৎসাধীন রয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফুল কবির বলেন, ‘এঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত সাগর চন্দ্র কোচকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




